August 3, 2026, 4:16 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

শতভাগ শিক্ষা নিশ্চিতকল্পে নিরলস কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম

Reporter Name

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওরে শতভাগ শিক্ষা নিশ্চিতকল্পে ও মানোন্নয়নে নিরলস কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।

এরই ধারাবাহিকতায় গতকাল সকালে উপজেলার ২ নং মাইলাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান ইউএনও। এসময় তিনি স্কুল পরিদর্শন শেষে ক্লাস নেন। চক-ডাস্টার হাতে নিয়ে রীতিমতো শিক্ষক বনে যান। ক্লাসে পাঠদানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন।

 

শিক্ষার্থীরা জানান, ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি আমাদের লেখাপড়া শিখে বড় হওয়ার উৎসাহ দিয়েছেন। আমাদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন।

মাইলাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জুলহাস উদ্দিন বলেন, ইউএনও স্যার আকস্মিক স্কুলে এসে বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে লেখাপড়ার খোঁজ-খবর নিয়েছেন। তিনি শিক্ষার্থীদের পাঠদানও করান।

স্কুলের শিক্ষক রাশেদা আক্তার বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে স্কুলের নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার। এ ধরনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সেই উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে কোনো সমস্যা থাকলে দ্রুত তা সমাধানের ব্যবস্থা করা হচ্ছে। ঘিওর উপজেলার শিক্ষাব্যবস্থাকে মডেল হিসেবে গড়তে তার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা