মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।
কমিটিতে তেরশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকমল হোসেনকে সভাপতি ও বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাবুল মিয়াকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসের মিলনায়তনে নতুন কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিক কমিটির তালিকা প্রদান, ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা নায়েব আলী, শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আমজাদ হোসেন প্রমুখ।
কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম তোতা স্বাক্ষরিত সমিতির প্যাডে এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি জুলহাস উদ্দিন, মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ফেরদৌসী বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস, মিনা আক্তার, যুগ্ম সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, আসাদুল ইসলাম, শিবানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, শিক্ষা সম্পাদক শহিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক রফিকুল ইসলাম,ক্রীড়া সম্পাদক আশরাফ প্রধান, সম্মানিত সদস্য আবুল হোসাইন, সুবোধ বিশ্বাস ও এম আজাদ।