May 14, 2026, 1:28 am
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

ঘিওরে শান্তি সমাবেশে হাজারো মানুষের ঢল

ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি

মোঃশরিফুল ইসলাম ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলার পাবলিক লাইব্রেরী মাঠে ঘিওর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।

এসময় রিতা বর্তমান পরিস্থিতিতে সব নেতাকর্মীকে শান্ত থাকার আহ্বান জানান এবং অন্যায়ভাবে কারও বাড়িঘর ভাঙচুর না করার অনুরোধ জানান। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের অপকর্ম করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। সে যত বড় নেতাই হোক কিংবা আমার যত আপনজনই হোক। স্বৈরাচার শেখ হাসিনা যে কাজ করেছে, সেই কাজের পুনরাবৃত্তি করা যাবে না। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বিগত সময়ে তাদের ভুলভ্রান্তিগুলো ভুলে গিয়ে এখন আমরা সুন্দর, সহজ ও বলিষ্ঠ দেশ গড়ে তুলবো।

 

ঘিওর উপজেলা বিএনপি সভাপতি মীর মানিকুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ, সহ সভাপতি আবুল কালাম আজাদ,  সহ প্রচার সম্পাদক কামরুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী মিস্টার, যুগ্ম সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক মামুন ভূঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা