আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ সংবাদদাতা:
বিএনপি’র প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন পুত্র মরহুম খোন্দকার আব্দুল হামিদ ডাবলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে মরহুমের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামের বাড়িতে পরিবারের পক্ষ থেকে এই
দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহ-সভাপতি আব্দুল আলীম খান মনোয়ার, খন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ঠপুত্র খোন্দকার আক্তার হামিদ পবন,খোন্দকার আব্দুল হামিদের বড় ছেলে খোন্দকার দেলোয়ার হোসেন জুনিয়র আলভী, মেঝো ছেলে খোন্দকার আহনাফ হামিদ অরভিল, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,প্রচার সম্পাদক মোঃআলাল উদ্দিন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিয়া মোঃ হাসিন, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার তুহিন হোসেন, ছাত্রদল নেতা মোঃ মামুন মিয়া।
উল্লেখ্য, ডাবলু বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ২০১৮ সালে মানিকগঞ্জ -১ আসনে বিএনপির থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। দীর্ঘ দিন অসুস্থ হয়ে চলতি বছরের ১৬ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।