মোঃশরিফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৮ নং ওয়াড বিএনপির আয়োজনে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১২ সেপ্টম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় উপজেলার পুখুরিয়া বাজারে বালিয়াখোরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সমাবেশে বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলু প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ সভাপতি আবু কাওছার রেজা , দৌলতপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহীন আলম,মোঃ সাইদুর রহমান জেলা যুবদল মানিকগঞ্জ, বালিয়াখোরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ চান মিয়া,ইউনিয়ন বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মিয়া,মোঃ সিরাজ মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক তাঁতি দল ঘিওর উপজেলা,জসীমউদ্দীন সহ সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা ও মতবিনিময় সভায় সঞ্চালনায় ছিলেন বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপি প্রচার সম্পাদক মোঃ আলাউদ্দিন।
এ সময় প্রধান অতিথি ড.খন্দকার আকবর হোসেন বাবলু বলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের কোনো প্রকার সহিংস কর্মকাণ্ডে জড়িত না হতে কঠোরভাবে নির্দেশ দেন। এ বিষয়ে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পেলে তাকে কোনোভাবেই ছাড় না দেয়ার হুঁশিয়ারি ব্যক্ত করেন।
বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে দল হতে বহিষ্কার করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন। এছাড়া, সংখ্যালঘু পরিবার, মন্দির এবং সরকারি স্থাপনা পাহাড়া দিয়ে রক্ষা করার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি।