August 2, 2026, 11:37 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়কে দুই ঘণ্টা যানচলাচল বন্ধ

Reporter Name

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজের কাছে
পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি ট্রাকের চালক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা  ৬টার দিকে  তরা ব্রিজের কাছে ( মিল্ক ভিটা সংলগ্ন) এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে ( এ রিপোর্ট লেখা পর্যন্ত- রাত আটটার পর্যন্ত) ঢাকা-আরিচা মহাসড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে মহাসড়কের উভয় পাশে যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহনগুলো আটকে পড়েছে।
ঘটনাস্থলে থাকা গোলড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকে সন্ধ্যা  ৬টার দিকে তরা ব্রিজ এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা শোনার পর ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম নিয়ে যাই। দুর্ঘটনার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে অনেক যানবাহন আটকে পড়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক করতে এবং দুর্ঘটনা কবিলিত ট্রাক দুটি সরানোর কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা