August 3, 2026, 11:38 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

যারা সন্ত্রাস, চাঁদাবাজি করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই – বলেন ডা. খন্দকার আকবর হোসেন বাবলু 

Reporter Name

মোঃ শরিফুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি
যারা সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে, যারা মানুষের শান্তি নষ্ট করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জ্যৈষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ডা. খন্দকার আকবর হোসেন বাবলু।
তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপি হলো ভালো মানুষের দল। এই দলে সন্ত্রাসী, চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি করতে হলে মানুষের সঙ্গে সংযোগ রাখতে হবে। মানুষ যাকে ভালো না বাসবে, তার স্থান বিএনপিতে হবে না। সুতরাং সাবধান হয়ে যান, অপকর্ম যারা করেন বা করার চেষ্টা করছেন, সেদিক থেকে ফিরে এসে মানুষের জন্য কাজ করুন। মানুষকে ভালোবাসুন। মানুষের ভালেবাসা অর্জন করতে পারলে তবেই আপনি বিএনপি নেতা হবেন। অন্যথায় আপনি এই দলের কেউ নন।আরো একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, অনেক চাঁদাবাজ এবং সন্ত্রাসী আবারও সক্রিয় হয়েছে। তারা বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে। পরক্ষণে দেখা যায় এরা বিএনপির কেউ নয়, পরাজিত  শক্তি দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে প্রতিবিপ্লব ঘটাতে চায়। একটি মহল বিএনপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।
১৪ অক্টোবর সোমবার  বিকেলে দৌলতপুরের জিয়ানপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশ পূর্ণগঠনে বিএনপি’র ৩১ দফা  নিয়ে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন তিনি।
বাবলু আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পুলিশ দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতার বুকের রক্ত ঝরিয়েছে। তারপরও স্বৈরশাসকের শেষ রক্ষা হয়নি। ঐতিহাসিক ৫ আগস্ট সে পালিয়ে গেলো। তার সঙ্গে সঙ্গে তার দোসররাও পালিয়ে গেল, আত্মগোপনে চলে গেল।
সমাবেশে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর কৃষকদলের যুগ্ন আহবায়ক  মোহাম্মদ সেলিম মিঞা,ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু কাউসার রেজা,দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম বিল্টু, খলসী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: আব্দুল মান্নান,বাঁচামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াহিয়া মোল্লা,বাগুটিয়া ইউনিয়ন সাবেক সভাপতি জয়নুল আবেদীন,খোলসী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান,দৌলতপুর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহিন আলম ,মানিকগঞ্জ জেলা যুবদল নেতা সাইদুর রহমান, ঘিওর  উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আসলাম মিয়া প্রমোখ।,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা