August 3, 2026, 11:46 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

দেশ পূর্ণগঠনে বিএনপি’র ৩১ দফা  নিয়ে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ শরিফুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর শনিবার  বিকেলে ঘিওর উপজেলার ঘিওর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের  জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশ পূর্ণগঠনে বিএনপি’র ৩১ দফা  নিয়ে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. খন্দকার আকবর হোসেন বাবলু।
ডা. খন্দকার আকবর হোসেন বাবলু বলেন,বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে ব্যাপকভাবে সাধারণ মানুষের কাছে  পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। রূপরেখাটি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে অগ্রাধিকার ভিত্তিতে ৩১ দফার প্রতিটি দফা নিয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে। এই ৩১ দফা হচ্ছে দেশ ও জনগণকে নিয়ে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর মানুষের জন্য কী কী করবে, সেটার একটি দলিল।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ আর শত সহস্র নেতা-কর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা আর বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে। কতিপয় বিপথগামীর হঠকারিতায় সেটা বিনষ্ট হতে দেওয়া হবে না। বিজয় এখনো অনেক দূরে, সফলতার পথ অনেক দীর্ঘ। আমরা গত সতেরো বছর বিরোধী দলে ছিলাম। এখন আত্মতুষ্টির সময় নয়। বরাবরের মতো তৃণমূল নেতা-কর্মীরা অতন্দ্রপ্রহরীর মতো অতীতে যেমন সংকটকালে দলের পাশে ছিলেন, আগামীতেও বাংলাদেশের জনমানুষের প্রত্যাশার ভাষা বুঝে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করলে বিএনপি দেশের মানুষকে একটা নতুন আর পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে পারবে।
সমাবেশে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর কৃষকদলের যুগ্ন আহবায়ক  মোহাম্মদ সেলিম মিঞা,ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু কাউসার রেজা, ঘিওর থানা বিএনপির যুগ্ম-সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, ঘিওর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কায়সার মীর,দৌলতপুর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহিন আলম ,মানিকগঞ্জ জেলা যুবদল নেতা সাইদুর রহমান, ঘিওর  উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আসলাম মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা