আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা বলেছেন, যতদিন পর্যন্ত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা আপনাদের পাহারাদারের ভূমিকা পালন করবো। আপনাদের শান্তিতে ঘুম নিশ্চিত গল্পে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞা। দেশের সকল সাংস্কৃতিক কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে কাজ করে যাবো।
গতকাল বুধবার রাত দশটার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা ১০ দিনব্যাপী বাউল মেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন।
মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম চতু’র সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মামুন ভূইয়া, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু প্রমুখ।
জাবরা বাজারে আধ্যাতিক সাধক সন্টু শাহী পাগলের আঙিনায় খালা পাগলীর ২৯ তম বার্ষিক ওরশ মোবারক ও ১০ দিনব্যাপি এই বাউল মেলায় শুরু হয়েছে গত ২৩ অক্টোবর।
মেলায় শত শত মানুষের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। আগামী ০৩ নভেম্বর শেষ হবে এই বাউল মেলা।
অনুষ্ঠানের মধ্যে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় লালন সঙ্গীত, বাউল গান, বিচার গান ও সামাজিক নাট্যানুষ্ঠান হচ্ছে। এই মেলাকে ঘিরে আশেপাশের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। মেলার আঙিনা জুড়ে বসেছে কয়েক শত হরেক রকমের দোকান। নাগল দোলা, বিনোদন, মুখরোচক খাবার ও তৈজসপত্র বিক্রির ধুম।