
মোঃ শরিফুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি
৪ নভেম্বর সোমবার বিকেলে দৌলতপুর উপজেলার জিয়ানপুর ইউনিয়নের আমতলী বাজারে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশ পূর্ণগঠনে বিএনপি’র ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. খন্দকার আকবর হোসেন বাবলু।
ডা. খন্দকার আকবর হোসেন বাবলু বলেন,বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে ব্যাপকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এই ৩১ দফা হচ্ছে দেশ ও জনগণকে নিয়ে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ আর শত সহস্র নেতা-কর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা আর বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে।কতিপয় বিপথগামীর হঠকারিতায় সেটা বিনষ্ট হতে দেওয়া হবে না। আমরা গত সতেরো বছর বিরোধী দলে ছিলাম। এখন আত্মতুষ্টির সময় নয়। বরাবরের মতো তৃণমূল নেতা-কর্মীরা অতন্দ্রপ্রহরীর মতো অতীতে যেমন সংকটকালে দলের পাশে ছিলেন, আগামীতেও বাংলাদেশের জনমানুষের প্রত্যাশার ভাষা বুঝে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করলে বিএনপি দেশের মানুষকে একটা নতুন আর পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে পারবে।
সমাবেশে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শরিফুল আলম বিল্টু,যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহিন আলম ,মানিকগঞ্জ জেলা যুবদল নেতা সাইদুর রহমান, ঘিওর উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আসলাম মিয়া প্রমুখ।