August 2, 2026, 8:43 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ঘিওরে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটালেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স

Reporter Name

আব্দুর রাজ্জাক (মানিকগঞ্জ) প্রতিনিধি :

নেদারল্যান্ডসের দূতাবাসের রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতা এবং উন্নয়নের মাধ্যমেই টেকসই সমাধান সৃষ্টি করতে হবে। প্রতিবন্ধী শিশু ও যুবকদের ক্ষমতায়নের প্রতি তাদের সমর্থন এবং সংহতি প্রকাশ করে বলেন, ভালো কাজে আমরা সব সময় পাশে আছি।  ভাল কাজ প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে।  বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে কাজ এটি অনন্য দৃষ্টান্ত। আগামীতে যেন আরো বড় পরিসরে দেশব্যাপী এই প্রতিষ্ঠানের নাম ছড়িয়ে পড়ে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে।

সোমবার (৪ নভেম্বর) মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুটিয়াজানি আফরোজা প্লেস এ-  প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান ডিসঅ্যাবল্ড রিহেবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) ও নিকেতন ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি নিকেতন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যান্টোইনেট থার্মোসুইজেন এবং ডিআরআরএ’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফারিদা ইয়াসমিন স্বাগত বক্তব্য দেন।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা। তিনি প্রতিবন্ধী জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে অব্যাহত অংশীদারিত্বের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোচনা করেন এবং সরকারী পর্যায়ে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। এসময় ঘিওরের সহকারী কমিশনার (ভুমি) নুরজাহান আক্তার সাথী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মানবিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় দেশি-বিদেশি কয়েকজনকে সম্মানণা প্রদান করা হয়।  এরপর  প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটান এই রাষ্ট্রদূত। এ সময় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দেশি -বিদেশী অতিথি, গণমাধ্যমকর্মী, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবং অভিভাবকসহ সাধারন মানুষের কুশল বিনিময় করেন।  প্রতিবন্ধীদের আত্ননির্ভরশীলতা, হস্তশিল্প তৈরি এবং সাংষ্কৃতিক পারফরমেন্স দেখে মুগ্ধ হন তিনি। প্রতিবন্ধী শিশুদের সঙ্গে নেচে গেয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে তুলেন রাষ্ট্রদূত এবং বিদেশি অতিথিরা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পারফরমেন্স দেখে করতালি দিয়ে তাদের অভিবাদন জানান তারা। প্রতিবন্ধীদের উন্নয়নের পাশাপাশি সেখানকার ফিজিওথেরাপি, সেন্সরি থেরাপি, বিশেষ শিক্ষা এবং কাঠের তৈরি প্রক্রিয়া ঘুরে দেখেন।

উল্লেখ্য ডিআরআরএ ও নেদারল্যান্ডসের নিকেতন ফাউন্ডেশনের অংশীদারিত্বের গত ২৫ বছর ধরে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নের পাশাপাশি যেখানে ফিজিওথেরাপি, সেন্সরি থেরাপি, বিশেষ শিক্ষা এবং কাঠের তৈরি প্রক্রিয়া শিশু ও যুবকদের সেবা প্রদানে অব্যাহত রয়েছে।

প্রধান অতিথির বক্তব্য নিকেতন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যান্টোইনেট থার্মোসুইজেন বলেন, আমরা এখানে দীর্ঘ বছর কাজ করি। সেবার মান এবং পরিসর বাড়াতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা পুনর্বাসন, শারীরিক প্রতিবন্ধকতা সেবা এবং মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি টেকসই সমাধান তৈরি করতে।

এরপর আগত অতিথিরা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করে ফিজিওথেরাপি, সেন্সরি থেরাপি, বিশেষ শিক্ষা কার্যক্রম পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা