
মোঃ শরিফুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি
৯ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার ধামশ্বর ইউনিয়নের ঘড়িয়ালা উম্মে কুলছুম দাখিল মাদ্রাসা মাঠে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশ পূর্ণগঠনে বিএনপি’র ৩১ দফা নিয়ে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাহেবের জ্যেষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: সোনা মিয়া।
এসময় ডা. খন্দকার আকবর হোসেন বাবলু তার বক্তব্যে বলেন ,রাষ্ট্র মেরামতের রূপরেখাটি তুলে ধরতে অগ্রাধিকার ভিত্তিতে ৩১ দফার প্রতিটি দফা নিয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে। এই ৩১ দফা হচ্ছে দেশ ও জনগণকে নিয়ে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা।
স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের ১৫ বছরে আমাদের বহু নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। এতদিন আওয়ামী লীগের দালাল ও সুবিধা বাদী ছিলেন তারা আবার আমাদের দলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে । এদের দেখে সাবধানে থাকবেন, কোনভাবেই যেন দলের ক্ষতি না করতে পারে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর কৃষকদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ সেলিম মিঞা,ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু কাউসার রেজা,দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম বিল্টু,দৌলতপুর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহিন আলম ,মানিকগঞ্জ জেলা যুবদল নেতা সাইদুর রহমান, ঘিওর উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আসলাম মিয়া,বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ চাঁন মিয়া।