মোঃশরিফুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচি সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাহেবের জ্যেষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু
শনিবার বিকেলে দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
খলসী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মোঃ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডা. খন্দকার আকবর হোসেন বাবলু বলেন , একটি উন্নত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে যা যা দরকার তার সব এই ৩১ দফায় রয়েছে। ফলে ৩১ দফা জনগণের কাছে পৌছানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে ৩১ দফা পৌছে দেওয়ার সাথে সাথে জনগণের সঙ্গে থাকতে বলেছেন তিনি। তারেক রহমানের এই নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহবান জানান বাবলু ।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ সেলিম মিঞা,মানিকগঞ্জ জেলা তাঁতিদলের সহসভাপতি মো: ছামিউল হক শওকত,ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু কাউসার রেজা,দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম বিল্টু,দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন মাষ্টার, বাঁচামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াহিয়া মোল্লাহ, খলসি ইউনিয়ন বিএনপি নেতা জহিরুল ইসলাম, খলসি ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক,
দৌলতপুর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহিন আলম ,মানিকগঞ্জ জেলা যুবদল নেতা সাইদুর রহমান, ঘিওর উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আসলাম মিয়া প্রমূখ।