November 5, 2026, 1:40 pm
শিরোনামঃ
এগ্রোইকোলজির খাদ্যব্যবস্থা ও রাসায়নিক কৃষির প্রভাব পানিতে ডোবে জমি, গাওতায় ফলছে ফসল ঘিওরে জমি উদ্ধারের অভিযানে হামলার অভিযোগ, ভেকু চালক আহত; আটক ১ ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা। আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান

ভোটাধিকার ছাড়া কোন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হতে পারে না :ডা. খন্দকার আকবর হোসেন বাবলু

Reporter Name

মোঃশরিফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাহেবের জ্যেষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, ভোটাধিকার ছাড়া কোন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হতে পারে না। যতদিন পর্যন্ত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা আপনাদের পাহারাদারের ভূমিকা পালন করবো। আপনাদের শান্তিতে ঘুম নিশ্চিতকল্পে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞা।

তিনি আরো বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের ১৫ বছরে আমাদের বহু নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। এতদিন আওয়ামী লীগের দালাল ও সুবিধা বাদী ছিলেন তারা আবার আমাদের দলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে । এদের দেখে সাবধানে থাকবেন, কোনভাবেই যেন দলের ক্ষতি না করতে পারে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাউটিয়া কমর আলী আল চিশতিয়া নিজামীয়া পীর সাহেবের দরবার শরীফে ৪৬তম বাৎসরিক ওরশ মোবারক ও ৪ দিনব্যাপী মেলায় গত বুধবার রাতে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন।

মেলায় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু কায়সার রেজা,ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর শরিফুল আলম টিটু,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বিল্টু খান,উপজেলা বিএনপির গন- শিক্ষা বিষয়ক সম্পাদক আসলাম মিয়া,উপজেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক চাঁন মিয়া,উপজেলা বিএনপি’র তাতি ও মৎস্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম,বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি ইয়াসিন খান (মিরান),সাবেক যুগ্ন আহবায়ক ঘিওর থানা যুবদল রফিকুল ইসলাম পিন্টু, মানিকগঞ্জ জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর সাধারণ সম্পাদক মোঃ তানভীর আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানের মধ্যে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় লালন সঙ্গীত, বাউল গান, বিচার গান ও সামাজিক নাট্যানুষ্ঠান হচ্ছে। এই মেলাকে ঘিরে আশেপাশের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। মেলার আঙিনা জুড়ে বসেছে কয়েক শত হরেক রকমের দোকান। নাগল দোলা, বিনোদন, মুখরোচক খাবার ও তৈজসপত্র বিক্রির ধুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা