August 3, 2026, 11:31 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ঘিওরে অটোচাপায় এক ব্যক্তির মৃত্যু

Reporter Name

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে ব্যাটারি চালিত অটোবাইক চাপায় রতন মিয়া (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুটিয়াজানী গ্রামের আজমত আলীর ছেলে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বানিয়াজুরী ঘিওর সড়কের পুটিয়াজানী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল খান বলেন, রিকশা থেকে নেমে রাস্তা পার হয়ে বাড়ি যাবার পথে ব্যাটারি চালিত অটোবাইকের চাপা পড়ে রতন। এ সময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রতন মিয়ার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা