May 13, 2026, 9:55 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

দখল-চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি’ — অভিযোগে “নুরুল হক নুর”

Reporter Name

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টার

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “আমরা আর আওয়ামী জামানার ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যেতে চাই না। সময় এসেছে, এবার যদি পরিবর্তন করতে না পারেন, পরে আফসোস করবেন।”

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের শেরে বাংলা মোড়ে গণঅধিকার পরিষদের আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “গণঅভ্যুত্থানের পরও দেশে দখল ও চাঁদাবাজি বন্ধ হয়নি। আমি বলবো না আমার দলের প্রার্থীকে ভোট দিতে। আপনারা যাদের ভালো মনে করেন, তাদেরই ভোট দিন। আমাদের দলে দুর্নীতি, লুটপাট বা দখলের অভিযোগ নেই। তারুণ্যের প্ল্যাটফর্ম হিসেবে আমাদের সুযোগ দিতে পারেন। সুযোগ পেলে দেশকে বদলে দিতে চাই, আমৃত্যু চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, “আমরা বুকের রক্ত দিয়ে চাঁদাবাজ ও দখলদারদের হটিয়েছি। কিন্তু এখনো দেশে দখল ও চাঁদাবাজি বন্ধ হয়নি। এখন কারা দখলদার ও চাঁদাবাজ, তা সবাই জানে। আমরা একটি ইতিবাচক পরিবর্তনের রাজনীতির কথা বলি।”

রাজনৈতিক নেতাদের উদ্দেশে নুর বলেন, “আপনাদের স্বভাব যদি আওয়ামী লীগের মতো হয়, তাহলে মনে রাখবেন—ভোট এখনও বাকি আছে। জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দেবে।”

ভারতের উদ্দেশেও হুঁশিয়ারি উচ্চারণ করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, “বাংলাদেশ দখল করা সহজ নয়। আপনাদের একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান রয়েছে। চীন-পাকিস্তান সামলাতেই আপনাদের কষ্ট হয়। বাংলাদেশের সঙ্গে লাগতে আসবেন না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই।”

সভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহাফুজার রহমান।
এতে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ, গণসংহতি আন্দোলনের পঞ্চগড়ের আহ্বায়ক সাজেদার রহমান সাজু, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা