মোঃশরিফুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ্ কোবির বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট কেটে যাবে এবং একটি নতুন পরিবর্তনের ধারা শুরু হবে।
তিনি বলেন,৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি কৃষি, শিক্ষা, অর্থনীতি ও রাষ্ট্র মেরামতের একটি সুস্পষ্ট রূপরেখা। এর মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।
সোমবার (১১ আগস্ট) বিকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াখোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. শফিক মিয়া।
এস এ জিন্নাহ্ কোবির বলেন, দীর্ঘ ১৫ বছর জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এবার সামনে জাতীয় নির্বাচন—জনগণকে অবশ্যই সেই ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ উপায়ে জনগণের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে সংকট থেকে উত্তরণের পথেই নিয়ে যাওয়া সম্ভব হবে।
উক্ত অনুষ্ঠানে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু,মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, বালিয়াখোরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মিয়া, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার,মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান মাহিদ, মানিকগঞ্জ পৌর শাখা যুব দলের যুগ্ন আহবায়ক টিপু সুলতান, বালিয়াখোরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন দেওয়ান শাকিব,বালিয়াখোড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরীফ বিশ্বাস প্রমুখ।
পথসভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ভোট দিয়ে পরিবর্তনের সূচনা করার আহ্বান জানান।