August 3, 2026, 6:22 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ঘিওরে প্রাথমিক শিক্ষকদের নিরাপদ খাদ্যবিষয়ক প্রশিক্ষণ

Reporter Name

মোঃশরিফুল ইসলাম ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নিরাপদ খাদ্যবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার ডেরা রিসোর্টে এ কর্মশালার আয়োজন করে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

প্রশিক্ষণে আলোচিত বিষয় ছিল—শিশুদের জন্য নিরাপদ খাদ্যের প্রাথমিক ধারণা, করণীয় ও বর্জনীয়, মৌলিক স্বাস্থবিধি এবং সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান শিক্ষকরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেবেন।

জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ জন শিক্ষক এ কর্মশালায় অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক মো. মুনতাসির হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নূর-ই-আলম সোহাগ।

পরে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকরা স্থানীয় বালিয়াখোড়া ও বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিরাপদ খাদ্যবিষয়ক পাঠদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা