August 3, 2026, 8:04 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ঘিওরে ধানের শীষের গণসংযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়

Reporter Name

মোঃ শরিফুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ–১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দ্বিমুখা গ্রামে ধানের শীষের পক্ষে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে আয়োজিত এ পথসভায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পথসভাটি মানিকগঞ্জ–১ আসন (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) থেকে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী এস এ জিন্নাহ কবীরের সমর্থনে আয়োজন করা হয়। এসময় নেতাকর্মীরা গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ চালান।

পথসভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অতীতে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী নানা ধরনের নির্যাতন ও বৈষম্যের শিকার হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, ধানের শীষের রাজনীতি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের পক্ষে কাজ করেছে। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।

এসময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা, নিরাপত্তা ও নাগরিক সুযোগ-সুবিধা সংক্রান্ত দাবি তুলে ধরেন। তারা শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে এলাকায় সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

পথসভায় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,ঘিওর উপজেলা বিএনপি’র সদস্য সাজেদুল ইসলাম মন্টু মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টিপু সুলতান, ঘিওর উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আসলাম মিয়া, ঘিওর উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সুমন দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের টিটু দাস, বালিয়াখোরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন দেওয়ান সাকিব, বালিয়াখোড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরিফ বিশ্বাস, মানিকগঞ্জ জেলা ছাত্রদল নেতা সামিউল আলম সায়িম প্রমূখ।

পথসভাটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা