August 4, 2026, 12:54 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

কলাপাড়ায় হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name

 

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেসকাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তু নিষ্ঠ সাংবাদিকতা”শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান মিলনায়তনে সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো.নিজামুল হক নাসিম।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান সহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় প্রধান অতিথি বাংলাদেশ প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো.নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকদের নিয়োগপত্রে বেতন উল্লেখ না থাকলে সেটি নিয়োগপত্র হতে পারে না। নিয়োগপত্রে বেতনঅবকাঠামো উল্লেখ থাকতে হবে। আমাদের উদ্দেশ্য সাংবাদিকতার কাজ গণমানুষের জন্য যেন হয়। সেজন্য কাজ করছে বাংলাদেশ প্রেসকাউন্সিল।
এছাড়াও তিনি বলেন, হলুদ সাংবাদিকতা প্রতিরোধে সারা বাংলাদেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরী হচ্ছে। কাজ চলছে। যারা সাংবাদিকতা ভালোভাবে করবে তারাই ডাটাবেজে থাকবে। এখন নতুন যারা সাংবাদিকতায় আসবে তাদের গ্রাজুয়েশন(ডিগ্রী) পাশ থাকতে হবে। যাদের সাংবাদিকতা ইতোমধ্যে ৫বছরের অভিজ্ঞতা রয়েছে; তাদের শিক্ষাগত যোগ্যতা (ইন্টারমিডিয়েট পাশ) শিথিল থাকবে। এসময় কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটার পেশাদার সাংবাদিকরা উপস্থিতি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা