August 3, 2026, 1:05 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

গোদাগাড়ীতে র‌্যাব-৫,এর অভিযানে ৬৫০ গ্রাম হেরোইন সহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী আটক

রাসেদুল ইসলাম :(রাজশাহী)প্রতিনিধিঃ

 

রাসেদুল ইসলাম :(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর আভিযানে গতকাল ২৬ ফেব্রয়ারী ২০২৪ ইং তারিখ রাত্রী আনুমানিক- ১১:৩০ মিনিট এর দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোছাঃ রাশিদা খাতুন (৫৮), পিতা-মৃতঃ শাখাওয়াত, সাং-হরিশংকপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ’ কে হেরোইন-৬৫০ গ্রাম সহ হাতেনাতে আট করেছে।

র‌্যাব-৫ সূত্রে জানা যায় রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন হরিশংকরপুর গ্রামস্থ মাদক ব্যবসায়ী ১। মোছাঃ রাশিদা খাতুন (৫৮), পিতা-মৃতঃ শাখাওয়াত এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন। উক্ত সংবাদ পাওয়া মাত্রই উল্লেখিত মাদক ব্যবসায়ী মোছাঃ রাশিদা খাতুন (৫৮) এর বসত বাড়ীতে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কারে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে ঘরের দরজা খুলে পালানোর চেষ্টাকালে নারী র‌্যাব সদস্যের সহায়তায় ০১ জন মহিলাকে হাতে নাতে ঘটনাস্থল রুমের ভিতর আটক করে এবং অপর ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে র‌্যাবের টিম ধৃত রাশিদা খাতুন (৫৮) এর
বসত বাড়ি তল্লাসী করে তার নিজ শয়ন কক্ষের পশ্চিম রুমের মধ্যে উত্তরাংশে মেঝেতে থাকা স্থানীয় ভাবে মাটির তৈরী মাটির কুঠি (মাটির তৈরী বড় পাত্র) এর ভিতরে গোবরের লাকড়ির মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত হেরোইন উদ্ধার করে।

জানায় যে, পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে গোদাগাড়ী থানা এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে এবং উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতঘরে মজুদ রেখেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা