‘‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’’ প্রতিপাদ্যে ৬ষ্ঠ বারের মতো সারাদেশের ন্যায় মানিকগঞ্জের ঘিওরে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। শনিবার (২ মার্চ) সকালে যথাযথ মর্যাদায় নানা অনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মো: মোহছেন উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ ফেরদৌসী বেগম, অধ্যাপক অজয় কুমার রায়, ঘিওর প্রেসক্লাব সভাপতি মো: আনোয়ারুল হক প্রমুখ।
পরে স্থানীয় ভোটারদের বিশেষ সেবা প্রদান করেন ইউএনও আমিনুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সুধি সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।