August 2, 2026, 9:37 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ঘিওরের কৃষক আনোয়ারের সাফল্য

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি

 

মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগি গ্রামের কৃষক মোঃ আনোয়ার হোসেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন করে সফলতা পেয়েছেন।

ঘিওর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,
কৃষক আনোয়ার উপজেলা কৃষি অফিস থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওয়তায় প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০২১-২২ অর্থবছরে তিনি ১৫ বিঘা জমিতে ব্রি ধান ৮৯ চাষাবাদ করেন। তার মোট ১ লাখয় দশ হাজার টাকা উৎপাদন খরচ হয়। তিনি ১৫ বিঘা জমিতে ধান চাষ করে বিঘা প্রতি ৩০ মণ হারে মোট ৪৫০ মণ (১৭ টন প্রায়) ধান উৎপাদন করেন। উৎপাদন খরচ বাদে উৎপাদিত বীজ বিক্রি করে ৬ লাখ টাকা।

আর্থিকভাবে লাভবান হওয়ায় আশেপাশের কয়েক গ্রামের অনেক কৃষক তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ বাড়িয়েছেন।

কৃষক আনোয়ার হোসেন বলেন, আমি উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ ও সহযোগিতা পেয়ে কৃষি কাজে সফলতা পেয়েছি। আর্থসামাজিক অবস্থা অর্জন করেছি। এখন প্রতিদিন কৃষকরা আমার কাছে পরামর্শ নিতে আসেন।

ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওয়তায় প্রশিক্ষণ গ্রহণ করে অনেক কৃষক সফলতা পেয়েছেন। তাদের মধ্যে কৃষক আনোয়ার হোসেন অনুকরণীয় দৃষ্টান্ত। তার দেখাদেখি আরো কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা