August 2, 2026, 10:58 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

রিকশা চালককে বেধড়ক পেটালেন ইউপি সদস্য

Reporter Name

 

ঘিওর ( মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে জোর করে রিক্সায় ওঠাকে কেন্দ্র করে সৃষ্ট বাগবিতণ্ডার সময় রিক্সা চালককে বেধড়ক পিটিয়েছেন ইউপি সদস্য।

মঙ্গলবার (১২ই মার্চ) দুপুরে  ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের শাইলকাই বাজারে এ ঘটনাটি ঘটে।

মারধরে আহত অটোরিকশা চালক পয়লা ইউনিয়নের বাঙ্গালা গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে রাসেল মিয়া।

আর অভিযুক্ত মোঃ নাসির উদ্দিন পয়লা ইউনিয়নের ৮ নং ইউপি সদস্য ।

এ ব্যাপারে ভুক্তভোগী রাসেল মিয়া মঙ্গলবার সন্ধ্যায় ঘিওর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অটোরিকশা চালক রাসেল পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার ধামশ্বর থেকে রিজাভ টিপ নিয়ে ঘিওর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাঙ্গালা বাজারে আসার পরে পয়লা ইউনিয়নের ৮ নং ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন অটো চালক কি সাড়া দিয়ে অটো থামিয়ে উঠে বসেন।

আহত চালক রাসেল মিয়া বলেন, পথিমধ্যে মেম্বার নাসির শাইলকাই বাজারে তাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে জোর জবরদস্তি করে। আমি রাজি না হওয়ায় এক পর্যায় আমাকে জোর করে নিয়ে যায়।

ঘিওর শাইলকাই বাজারের কাছাকাছি পৌঁছালে অটোরিকশা একটু থামিয়ে মেম্বার আমাকে এলোপাথাড়িভাবে চর -থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এ পর্যায়ে মেম্বার আমার উপর ক্ষিপ্ত হয়ে আরো কয়েকজনকে ডেকে আনেন। তারা এসে মেম্বারের কথা মত আমাকে মারধর করে।

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের হাত থেকে আমাকে রক্ষা করেন।

শাইলকাই বাজারের ব্যবসায়ী আইয়ুব ও ফরিদ মিয়া বলেন, মেম্বারের এমন কর্মকান্ডে আমরা হতবাক হয়ে গেছি। তিনি একজন দায়িত্বশীল লোক হয়ে রিকশাচালককে এভাবে মারাটা ঠিক হয়নি। এর আগেও মেম্বার বিভিন্ন মানুষকে মারধর করেছেন।

এ ব্যাপারে ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, জরুরী কাজে অটোতে উঠি। অটো চালক বাজে ব্যবহার করায় দু একটি চড় থাপ্পর মারা হয়েছে।

ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত্র সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা