August 2, 2026, 10:54 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

গলাচিপা পৌর শহরে ভোক্তার অভিযান, ৯ হাজার টাকা জরিমানা।

Reporter Name

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে পাঁচটি দোকানে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক মো: শাহ শোহাইব মিয়া ও সেনেটারি ইন্সপেক্টর শুভঙ্কর চন্দ্র দাস। অভিযানে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ ও নকল প্রোডাক্ট রাখার দায়ে ৫ টি দোকানে জরিমানা করা হয়। এসময় শেখর কসমেটিকস ৩ হাজার টাকা, লামিয়া কসমেটিকস এক হাজার ৫শত টাকা, বিসমিল্লাহ পোল্ট্রি এক হাজার ৫শত টাকা, মিম স্টোর্স ফলের দোকান দুই হাজার টাকা, ও রফিকুল ইসলাম বীজ ভাণ্ডারে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে মোঃ শাহ শোহাইব মিয়া জানান, রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। মঙ্গলবার গলাচিপা পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের সতর্ক ও জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা