August 2, 2026, 10:56 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ভেদরগঞ্জে বেশি দামে তরমুজ বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

Reporter Name

মোঃ রুহুল আমিন শরীয়তপুর প্রতিনিধি

ক্রয় রশিদ ও মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে তরমুজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করার সময় এ জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ ফল ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার জন্য অসাধু উপায়ে জিনিসপত্র বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুর ১২ টা থেকে বিকেল পর্যন্ত শরীয়তপুরের ভেদরগঞ্জ বাজারের পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেসার্স সাফা এন্টারপ্রাইজ ক্রয় রশিদ ও মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে তরমুজ বিক্রি করছিল। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরে এলে সাফা এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করে সংস্থাটি।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী মোটো ফোনে বলেন, কারসাজি করে অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রি করায় এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মজুদকৃত তরমুজ ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বাজারে মুরগির মাংস বিক্রয়ে যৌক্তিক মূল্য অনুসরণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা