August 3, 2026, 3:02 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন

Reporter Name

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে মাটি ব্যবসায়ী এক ইউপি সদস্যের হাত থেকে ফসলি জমি রক্ষা ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

গতকাল রোববার দুপুরে উপজেলার নালী ইউনিয়নের গাংডুবী এলাকায় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্রামের কয়েকশত নারী পুরুষ রাস্তায় দাঁড়িয়ে অভিযুক্ত প্রভাবশালী ইউপি সদস্যে আফসার মিয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ইউপি সদস্যের শাস্তি দাবি করেন।

এলাকাবাসী জানান, ফসলি জমি থেকে মাটি কেটে সরকারি রাস্তা সংস্কারের নামে চলছে মাটি বিক্রির উৎসব। রাস্তা সংস্কারের কোন কাজ না করেই অর্থের বিনিময়ে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আফসার মিয়া বিভিন্ন বাসা বাড়ির ডোবা নালা ভরাট করা হচ্ছে। এর প্রতিবাদে ফুসে উঠেছে গ্রামবাসীরা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নে ১ নং ওয়ার্ডের গাংডুবি গ্রামে ঘোনাপাড়ার সঙ্গে মাঝি পাড়ার সংযোগ রাস্তাটির কিছু অংশ প্রায় ৬ মাস আগে সরকারিভাবে পাশ হয়। রাস্তাটি নিজ উদ্যোগে সংস্কারের নামে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আফসার মিয়া ফসলি জমি থেকে অবৈধ মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছেন। রাস্তায় মাটি ফেলার কথা থাকলেও তিনি সেটা না করে অন্যত্র মাটি বিক্রি করছেন। যার ফলে রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা পানিতে বিপর্যস্ত হয়ে যায় রাস্তা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, এলাকার রিপন মিয়া, মিন্টু মিয়া, মোঃ শফি উদ্দিন, রউফ মোল্লা, খিতিশ বৈরাগী, দেলোয়ার, জুলেখা বেগম, আমীর হোসেন, কালাম, সোহেলসহ স্থানীয় লোকজন।

অবৈধভাবে মাটি বিক্রি না করে রাস্তাটি সংস্কারের জোর দাবি জানান বক্তারা। এ সময় ইউপি সদস্য আফসার উদ্দিন এর বিরুদ্ধেও স্লোগান তুলেন তারা।

অভিযুক্ত নালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আফসার উদ্দিন বলেন, রাস্তাটি সংস্কার বাবদ কোন বাজেট সরকারিভাবে তিনি পাননি। ইউএনও সাহেব এবং পিআইও অফিস থেকে বলার কারণে আমি নিজ উদ্যোগেই রাস্তাটির সংস্কার করছি। যেহেতু সরকারি টাকা পাইনি সেহেতু কিছু মাটির বাইরে বিক্রি করছি এটা সত্য।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, যে কোন রাস্তা সংস্কার কিংবা মেরামতে সরকারি বরাদ্দ থাকে। ইউপি সদস্যকে ওই রাস্তাটি সংস্কারের কাজ করতে বলা হয়েছে। ব্যক্তিগত লাভের জন্য যদি রাস্তায় ব্যবহারের মাটি অন্যত্র বিক্রি করে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা