August 2, 2026, 11:14 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

কলাপাড়ায় রাতের আঁধারে জমি দখল করে দোকান তোলার অভিযোগ

Reporter Name

 

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া  পটুয়াখালী প্রতিনিধি

কলাপাড়ায় রাতের আঁধারে জমি দখল করে দোকান তোলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোসা. নুরজাহান বেগম। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১ টায় কলাপাড়া সাংবাদিক ফোরামে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোসাম্মৎ নুরজাহান বেগম তিনি বলেন, আমার পুত্র রাসেল মৃধা ও কন্যা নাসরিন আক্তার, লিমা আক্তার বিগত ইং ২৯/০১/২০১৪ তারিখ ৩৯১নং সাব কবলা দলিল মূলে সোনাতলা মৌজার এস.এ ২৯৮ ও ৩৪২ নং খতিয়ান হইতে মোঃ হেমায়েত উদ্দিন হাওলাদার, আঃ বারেক হাওলাদার এর নিকট হইতে ০.১১ একর সম্পত্তি ক্রয় করেন। উক্ত সম্পত্তি ক্রয়ের পর আমার সন্তানদ্বয় ভোগবান মালিক ও দখলকার নিযুক্ত থাকিয়া সরকারের খাজনাদি পরিশোধ করে আসছি।

তিনি আরও বলেন, আমার সন্তানদ্বয় এলাকায় না থাকায় আমি আমার সন্তানদ্বয়ের জমিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক এর পূর্ব পাশে ঘর নির্মান করে রঞ্জন আলীর কাছে ভাড়া দেই। উক্ত ঘরে ভাতের হোটেল ব্যবসা করছে। স্থানীয় মৃত্যু আকাচ উদ্দিনের ছেলে মোঃ ইউনুচ হাওলাদার ও মৃত আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে রুহুল আমিন বাচ্চু আমার ব্যবসার ক্ষতিসাধন ও জমি জবরদখল করার পায়তারা করে আসছে। অতঃপর মোঃ ইউনুচ হাওলাদার ও রুহুল আমিন বাচ্চু বিগত ইং ০৭/০৩/২০২৪ তারিখ রাত ১২ টায় সময় কতিপয় ভারাটে সন্ত্রাসী ও দাঙ্গাহাঙ্গামাকারীদের ভাড়া নিয়ে রাতের আঁধারে আমার দোকানের সামনে ব্যবসার ক্ষতি সাধনের জন্য মহাসড়কের অধিগ্রহনকৃত জমির মধ্যে অন্যায় ভাবে ঘর তৈরী করেন। খবর পেয়ে আমি উপস্থিত হইলে তারা আমার কাছে অন্যায়ভাবে টাকা দাবী করে খুন জখামের ভয় ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেয়।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে, তিনি সরেজমিনে গিয়ে দেখে সমাধান করে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা