আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরে উৎসব মুখর পরিবেশে বিশেষ চাহিদা সম্পন্ন ও স্বাভাবিক শিশু-কিশোরদের একীভূত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার উপজেলার সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআর এ) পরিচালনায় নিকেতন, নেদারল্যান্ডস সহযোগিতায় এ প্রতিযোগিতায় ঘিওর ও দৌলতপুর উপজেলার ১৪০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিমু অংশগ্রহণ করে।
ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম।
বুধবার বিকেলে পুরষ্কার বিতরণ করেন, দৌলতপুর থানার ওসি তৌফিক আজম, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান, আয়োজক সংস্থার প্রকল্প সমন্বয়কারী ডালিমা রহমান ও এখলাছ উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ আমিনুল ইসলাম প্রমূখ।