May 13, 2026, 10:09 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

ঘিওরে সাবেক ছাত্রদল নেতা লাভলু হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

Reporter Name

মোঃ শরিফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের ঘিওর থানার আলোচিত ছাত্রদল নেতা লাভলু আহম্মেদ হত্যা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। যশোর জেলার কোতোয়ালী থানার পোলতাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ঘিওর সদর ইউনিয়নের বাসিন্দা শেখ রাসেল (২০) এবং সিফাত (২১)। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার দিবাগত রাতে ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আবদুল হাই তালুকদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই মোঃ হিমেল হোসেন।

২০২৪ সালের ৯ ডিসেম্বর দুপুরে ছাত্রদল নেতা লাভলু আহম্মেদকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন লাভলু তার আত্মীয় হিমেল দর্জিকে দেখতে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। হাসপাতালের গেট থেকে ৫০ গজ দূরে সড়কের পাশে আসামিরা লাভলুকে ঘিরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে, যা তার মৃত্যুর কারণ হয়।

ঘটনার পর ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ডিবি পুলিশ মামলাটি তদন্তের দায়িত্ব নেয় এবং অপরাধীদের গ্রেপ্তারে তৎপর হয়।

ডিবি ইনচার্জ মোঃ আবদুল হাই তালুকদার জানিয়েছেন, গ্রেপ্তারকৃত দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

লাভলু হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা