স্টাফ রিপোর্টার:
রাজশাহীর মোহনপুরে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে এ সড়ক দুর্ঘটনায় পঞ্চগড় জেলার সদর থানার মোল্লাহ পাড়া গ্রামের খাদেম আলী ছেলে ইউসুফ আলী (৩২) নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ আলী পঞ্চগড় শক্তি ফাউন্ডেশন এর মাঠ কর্মী পদে মোহনপুর শাখা অফিসে কর্মরত ছিলেন। তিনি মোহনপুর অফিস থেকে কিস্তির টাকা উত্তোলন করার জন্য সুজুকি মোটরসাইকেল নিয়ে উপজেলার বাকশিমইল ইউপির অন্তর্গত পত্রপুর গামস্থ্য জুটমিলের ১০০ গজ দূরে পৌঁছা মাত্র রাজশাহী হতে ছেড়ে আসা সূর্য পরিবহন (যার রেজি নং ঢাকা মেট্রো-ব- ১৪-৫৯৪৮) ধাক্কা দিলে ভিকটিম ইউসুফ আলী মহাসড়কের উপরে পড়ে গিয়ে গুরুতর রক্তাক্ত যখম প্রাপ্ত হয়। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ভিকটিমকে তাৎক্ষণিক উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক ভিকটিমের পরীক্ষা-নিরীক্ষা শেষ মৃত বলে ঘোষণা করেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, এই ঘটনায় ঘাতক বাস মোহনপুর থানায় আটক রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।