August 2, 2026, 5:06 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

আকিজ প্লাস্টিকের কর্মচারীর অর্থ আত্মসাৎ, বিপাকে পরিবেশক

Reporter Name

মোঃশরিফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক

আকিজ প্লাস্টিক লিমিটেডের এক কর্মচারীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ওই কর্মচারী বিভিন্ন মার্কেট থেকে কোম্পানির পাওনা টাকা সংগ্রহ করে তা আত্মসাৎ করেছেন এবং গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় পরিবেশক এবং ব্যবসায়ীরা চরম অসুবিধার মুখে পড়েছেন।

এই ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন মো. জোসেফ হাসান। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি শ্যামল পাল, যিনি আকিজ প্লাস্টিক লিমিটেডের মানিকগঞ্জ টেরিটোরি সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন, তিনি ১৩ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন মার্কেট থেকে পরিবেশকেট পাওনা টাকা সংগ্রহ করেন। কিন্তু সেই অর্থ পরিবেশকের কাছে জমা না দিয়ে আত্মসাৎ করেন এবং পরবর্তীতে তার ফোন নম্বর বন্ধ করে গা ঢাকা দেন।

অভিযোগকারী জানান, অভিযুক্ত শ্যামল পাল মোট ২,৭৯,৪৮০ টাকা কালেকশন করলেও, সেই অর্থের কোনো হিসাব দেয়নি। ফলে পরিবেশক ব্যবসায়ী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ বিষয়ে মেসার্স নিশান লাইব্রেরী এন্ড ভ্যারাইটিজ স্টোরের প্রোপাইটার মো. তারেক গায়ান, যিনি আকিজ প্লাস্টিক লিমিটেডের পরিবেশক (কোড: ২২০৪৭৪৫, ঝিটকা বাজার, মানিকগঞ্জ), তিনি বলেন, “আমি ২ লক্ষ ৯৭ হাজার ২৪০ টাকা মার্কেট থেকে কালেকশন ঘাটতি পেয়েছি। আমি এই বিষয়ে আকিজ প্লাস্টিক মার্কেটিং কর্তৃপক্ষকে অবগত করেছি। এখন আমার ব্যবসা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি এর দ্রুত বিচার দাবি করছি এবং কোম্পানির নিকটে সুষ্ঠু সমাধানের জন্য আবেদন জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “এত বড় অঙ্কের অর্থ ঘাটতির কারণে আমার ব্যবসা বর্তমানে চরম সংকটে পড়েছে। আমি আকিজ প্লাস্টিক কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই, যাতে আমার ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হয়।”

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, এই ধরনের ঘটনার ফলে পরিবেশকদের আস্থার সংকট সৃষ্টি হয় এবং ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান, যেন দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হয়।

অভিযোগকারী প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আত্মসাৎ করা অর্থ উদ্ধারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা