মোঃ শফি আলম মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে ৩শ জন দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলার বেউথা পাছবারইল “নিলুফার ইয়াসমিন শান্তি নিকেতন” মাঠে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন মোল্লার সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, ইতালিস্থ মানিকগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক জহিরুল হক চঞ্চল, শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: সোহাগ, সাংগঠনিক সম্পাদক সারোয়ার মাহিন, যুগ্ম সচিব শফিকুল ইসলাম সেতু, যুগ্ম-সচিব মো: রমজান আলী, সাংবাদিক শফি আলম, শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বাস্থ্য ক্যাম্পে ৩শত নারী পুরুষের বিভিন্ন রোগের চিকিৎসা পত্র, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষাসহ নানা ধরনের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।