August 2, 2026, 12:40 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

নদী থেকে মাটি উত্তোলনে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে মারধর, গ্রেপ্তার ১

Reporter Name

 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে মো. মানিক নামের এক ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে। এই ঘটনায় করা মামলায় গতকাল বুধবার সন্ধ্যার দিকে মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস। তিনি বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি মানিককে গতকাল বুধবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মামলা সূত্রে জানা গেছে, মো. মানিক উপজেলার চিহ্নিত ড্রেজার ও মাটি ব্যবসায়ী। সম্প্রতি শোলধারা গ্রামে ড্রেজার বসিয়ে ক্ষিরাই নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করছিলেন মানিক ও আমডালা গ্রামের হালিম। এতে ভাঙনে নদী পাড়ের কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মাটি উত্তোলনে বাধা দেন শোলধারা গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক।

মাটি উত্তোলন বন্ধে আব্দুর রাজ্জাক অভিযোগ করেন স্থানীয় ভূমি অফিসে। এতে ক্ষিপ্ত হয়ে ড্রেজার মালিক মানিক গত সোমবার রাতে আব্দুর রাজ্জাকের জমিতে ড্রেজার বসিয়ে জোর করে মাটি উত্তোলন করতে থাকেন। পরদিন সকালে মাটি কাটার বিষয়ে আব্দুর রাজ্জাকের সঙ্গে মানিকের কথা-কাটাকাটি হয়।

ওই ঘটনার জেরে গত মঙ্গলবার রাতে বাড়িতে ঢুকে মানিক ও তাঁর সহযোগী হালিম এলোপাতাড়ি পেটাতে থাকেন রাজ্জাককে। গুরুতর আহত হন তিনি। মানিক ও হালিমের মারধর থেকে রক্ষা করতে এলে রাজ্জাকের স্ত্রীকেও ঘুষি ও লাথি মেরে ফেলে দেন তাঁরা। পরে আশপাশের লোকজন এসে আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘ইউনিয়ন ভূমি অফিসে বারবার জানিয়ে কোনো প্রতিকার না পেয়ে ফসলি জমি ও বসতবাড়ি রক্ষায় আমি মাটি কাটতে বাধা দিই। এতে ক্ষিপ্ত হয়ে মানিক আমার ওপর হামলা চালান। আমার স্ত্রীকেও মারধর করেছেন। এর ন্যায় বিচার চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা