August 3, 2026, 4:59 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

পটুয়াখালীতে হত্যা মামলার আসামী কিশোর গ্যাং দুই সদস্য র‌্যাবের হাতে আটক।

Reporter Name

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি

জেলার গলাচিপায় আলোচিত কিশোর গ্যাং কর্তৃক নিহত জিসান হত্যা মামলার প্রধান আসামী বাইক বাপ্পি গ্রুপের প্রধান বাপ্পি এবং তার সহযোগী মাহিনকে আটক করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।
রবিবার দুপুরে পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়ের আলম শোভন।তিনি জানান, চলতি মাসের ৮ তারিখে রাতে কিশোর গ্যাং বাইক বাপ্পি গ্রুপের প্রধান বাপ্পি পটুয়াখালী গলাচিপা উপজেলার দক্ষিন চর বিশ্বাসের বটতলা এলাকায় মোটরসাইকেল চালিয়ে ধুলো উড়িয়ে শোডাউন দেয়। এমন সময় ওই এলাকার হাজী কেরামত আলী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র জিসান তাকে থামিয়ে ধুলো না উড়ানোর জন্য অনুরোধ করে। এতে ক্ষিপ্ত হয়ে বাপ্পি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে জিসানকে মারধর করে গুরুতর আহত করে। আহত জিসান কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেলে ১১ দিন চিকিৎসা শেষ জিসানকে বাড়ি নিয়ে আসা হয়।বাড়িতে আমার ১ দিন পরে ১৯ মার্চ বাড়িতে বসে জিসান পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণাকরেন। এ ঘটনায ওই রাতেই জিসানের বাবা মশিউর রহমান নান্নু বাপ্পি,মাহিন সহ কয়েকজনের নামে গলাচিপা থানায় মামলা দায়ের করে। মামলা আমলে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার ভোলা জেলার দক্ষিন আইচা থানার করিম পাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে বাপ্পিকে আটক করে এবং মাহিনকে বান্দরবান জেলার আর্মি পাড়া থেকে আটক করা হয়। আসামিদেরকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা