May 13, 2026, 9:03 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

ঘিওরে ৫ দিন ব্যাপি বৈশাখী মেলা উদ্ধোধন

Reporter Name

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাষ্টিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫দিন ব্যাপি বৈশাখী মেলা উদ্ধোধন করা হয়েছে। মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত।

গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় নব জীবন ক্লাবের উদ্যোগে এই মেলার উদ্বোধন করেন মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য  সালাউদ্দিন মাহমুদ জাহিদ।

মেলা কমিটির আহবায়ক মোঃ আমজাদ দেওয়ানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আতাউর রহমান জানু দরজী, বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান মোঃ আওয়াল খান,  নব জীবন ক্লাবের সভাপতি মো. নূরে আলম সিদ্দিক, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ খান,  মেলা কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান প্রমুখ।

মেলাতে পুতুল নাচ, নাগরদোলা, বাইস্কোপসহ নানা ধরনের মুখরোচক খাবার, নিত্য ব্যবহার্য্য তৈজসপত্রের শতাধিক দোকান বসেছে। প্রতি রাতে অনুষ্ঠিত হবে সামাজিক যাত্রাপালা, কৌতুকাভিনয়, লালন সঙ্গীতসহ বাউল ও পালা গানের আসর।

অপর দিকে উপজেলার ঘিওর কালীবাড়ি লোকনাথ মন্দির প্রাঙ্গনে দুই দিন ব‍্যাপি শুরু হয়েছে লোকজ মেলা। এই মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরঞ্জন সাহা, সহসভাপতি গৌরাঙ্গ কুমার ঘোষ, যুগ্ম সাধারন সম্পাদক রাম প্রসাদ সরকার দীপু প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা