সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সার্বিক দিক-নিদের্শনায় ও জেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে ৭০ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট ১০ বোতল ফেনসিডিল ২০ পিচ ইয়াবা সহ ৫ জন মাদক ব্যবসায়ী ও ২ জুয়াড়ি কে গ্রেফতার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সালন্দর ইউপির অন্তর্গত সিংপাড়া গ্রামস্থ মের্সাস সিংপাড়া এলপিজি পাম্পের সামনে ঠাকুরগাঁও-পঞ্চগড়মী হাইওয়ে রাস্তা থেকে ৩০ (ত্রিশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ কচুবাড়ি ধনীপাড়া গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে বিপুল রায় (২৬) কে গ্রেফতার করে।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
হরিপুর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ভতুরিয়া ইউপির অন্তর্গত টেংরিয়া ঝারবাড়ি গ্রামস্থ সিরাজুল ইসলামের ছেলে মোঃ মোকলেসুর রহমান (৩২) এর বসতবাড়ির ভিতর থেকে ১০ (দশ) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে পৌরসভাধীন মিত্রবাটী মৌজাস্থ নেতার মোড়ের বিদ্যাস মেকানিক এর দোকানের সামনে হতে ৪০ (চল্লিশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ সাগুনী গ্রামের তিমির চন্দ্র রায়ের ছেলে দুলাল চন্দ্র রায় (৪১) কে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
রুহিয়া থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে থানাধীন রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও (এমপির মোড়) নামক স্থান থেকে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ঘনিবিষ্টপুর এলাকার জাহেদুল ইসলামের ছেলে মোঃ রায়হান (২২) ও আবু সালামের ছেলে মোঃ সিফাত ইসলাম (২০) কে গ্রেফতার করে।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সদর থানাধীন আকচা ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ বটিনা গ্রামস্থ একটি মিষ্টিকুমড়া খেত থেকে দুইজন জুয়ারীকে গ্রেফতার করে সদর থানায় মামলা দায়ের করে। এসময় জুয়ার স্থান থেকে ৩ বান্ডেল তাস, নগদ পাঁচশত সত্তর টাকা, ১টি টর্চ লাইট ও ২টি পুরাতন বাটন মোবাইল উদ্ধার সহ আটক করে।
আটককৃত হলেন, চামেশ্বরী গ্রামের মৃত মশারুল ইসলামের ছেলে মোঃ তোফাজ্জল হোসেন (৫০) ও দক্ষিণ বটিনা গ্রামের পরেশ রায়ের ছেলে হরি প্রসাদ রায় (২৭)। এ মামলায় উত্তম বর্মণ (৩৫) ও নিখিল দাস (২৫) পলাতক রয়েছে
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।