May 13, 2026, 11:13 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

ঘিওরে ব্যবসায়ীর দাড়ি টেনে মারধর, থানায় অভিযোগ

Reporter Name

মোঃ শরিফুল ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর বাজারে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক (৩৩) জানান, তিনি ঘিওর বাজারে “মানিক কম্পিউটার” নামে একটি সার্ভিসিং দোকান পরিচালনা করেন। গত ২৩ জুন  (সোমবার ) রাত ৯টার দিকে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকার নাসিম ভূঁইয়া (৪৫) তার দোকানে প্রবেশ করে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করেন।

আলী আজম মানিক জানান, অভিযুক্ত নাসিম ভূঁইয়া তার পূর্বপরিচিত। তিনি প্রায়ই দোকানে এসে কাজ করিয়ে বিল না দিয়ে চলে যেতেন। টাকা চাওয়ায় নাসিম ক্ষিপ্ত হয়ে হুমকি দেন এবং দোকান বন্ধ করে দেওয়ার ভয় দেখান। ঘটনার দিন তিনি পুনরায় দোকানে এসে নতুন কাজের জন্য চাপ দেন। তখন অন্য কাস্টমারের কাজ চলছিল। মানিক তাকে অপেক্ষা করতে বললে নাসিম উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে দোকানের ভেতরে ঢুকে তার দাড়ি টেনে কিল-ঘুষি মারেন।

তিনি আরও জানান, হামলাকারী আক্রমণে দোকানের কম্পিউটার ভেঙ যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,
“অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সিসি ক্যামেরার ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ঘিওর বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা