November 3, 2026, 5:18 am
শিরোনামঃ
এগ্রোইকোলজির খাদ্যব্যবস্থা ও রাসায়নিক কৃষির প্রভাব পানিতে ডোবে জমি, গাওতায় ফলছে ফসল ঘিওরে জমি উদ্ধারের অভিযানে হামলার অভিযোগ, ভেকু চালক আহত; আটক ১ ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা। আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান

ঘিওরে ঋণের বোঝা সইতে না পেরে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি

ঋণের বোঝা সইতে না পেরে মানিকগঞ্জের ঘিওরে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। নিহত অরুণ তরফদার (৪৭) উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের বাগ বানিয়াজুরী গ্রামের বাসিন্দা অনিল তরফদারের ছেলে। তিনি তরা হাটে চালের পাইকারি ব্যবসায়ী ছিলেন।
আজ রবিবার সকাল আটটার দিকে স্থানীয় কৃষকরা ফসলের মাঠে যাবার সময় নিহতের
বাড়ির পাশের পরিত্যাক্ত  ভিটার এক গাছে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে জানায়। পরে খবর পেয়ে ঘিওর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী নিয়তি সরকার জানান, সে (অরুণ) একাধিক ব্যক্তি ও  মহাজনের কাছ থেকে ঋণগ্রস্থ ছিলেন । পাওনাদাররা টাকা চাওয়ায় অতিষ্ঠ হয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
তরা হাটের অরুনের প্রতিবেশী ব্যবসায়ী অমিত কুমার মোদক বলেন, অরুণ মহাজনের কাছে ৯ লাখ টাকা বাকি এনে ব্যবসা শুরু করেন। বাকি দিয়ে ব্যবসায় লোকসানের মুখে পড়ে। দীর্ঘদিন মহাজনদের ঋণ পরিশোধ করতে না পারায়, সে মানসিকভাবে ভেঙে পড়ে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।  অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন যাবত ঋণগ্রস্থ হওয়ার কারণে পরিবারে অভাব অনটন ও কলহ লেগে থাকতো। এ কারনে সে আত্মহত্যা করতে পারেন।  তদন্ত চলছে।  ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত ছাড়া এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা