August 4, 2026, 12:54 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

দুই ইউপি চেয়ারম্যানসহ ফুলবাড়ী উপজেলা বিএনপির ১৩ নেতা আটক

Reporter Name

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদকসহ বিএনপির ১৩ নেতা আটক হয়েছে। এদের মধ্যে দু’জন ইউপি চেয়ারম্যান রয়েছেন।
সোমবার (১৮ মার্চ) দুপুরে দিনাজপুর বিচারিক আদালতে আত্মসমার্পন করে জামিন আবেদন করলে; বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্ঠা সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
আটক বিএনপি নেতারা হলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ১নং এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ নবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, উপজেলা বিএনপি’র সদস্য ও শিবনগর ইউপি চেয়াম্যান ছামেদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লা, উপজেলা যুবদলের আহবায়ক আবু সাইদ, সদস্য সচিব মাহবুব আলম মিলন, যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চল, সিবলি সাদিক, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মকলেছুর রহমান নবাব, সদস্য সচিব আনোয়ারুল হক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাহেদ ইসলাম ও শিবনগর ইউনিয়ন যুবদলের সভাপতি কিবরিয়া। এরা সকলে উচ্চ আদালতের আগাম জামিনে ছিল
উল্লেখ্য ২০২৩ সালের ১ নভেম্বর ফুলবাড়ী থানার এসআই বদিউজ্জামান বাদি হয়ে দুই ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ১৯ জন নেতার নাম উল্লেখ করে ৭০ জন আজ্ঞাত নামা নেতা-কর্মিদের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি নাশকতার মামলা দায়ের করেন। সেই মামলায় ১০ জন নেতা-কর্মিকে আটক করলও দুই ইউপি চেয়ারম্যানসহ ১৩ জন নেতা চলতি ২০২৪ সালের ৫ ফেব্রæয়ারী হাইকোর্ট থেকে আগাম জামিন গ্রহণ করেন।
উচ্চ আদালতের আদেশক্রমে বিচারিক আদালতে আত্মসমার্পন করে জামিন আবেদন করলে সোমবার বিচারিক আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা