November 2, 2026, 8:15 am
শিরোনামঃ
এগ্রোইকোলজির খাদ্যব্যবস্থা ও রাসায়নিক কৃষির প্রভাব পানিতে ডোবে জমি, গাওতায় ফলছে ফসল ঘিওরে জমি উদ্ধারের অভিযানে হামলার অভিযোগ, ভেকু চালক আহত; আটক ১ ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা। আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান

ঘিওরে ভিক্ষুকের টাকা ছিনিয়ে নিয়ে মাথা ফাটিয়ে দিল দুর্বৃত্তরা

Reporter Name

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুকের টাকা ছিনিয়ে নিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

গত সোমবার রাত ১১ টার দিকে ঘিওর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তাকে দেখে স্থানীয় ছাত্রলীগ নেতা সুমন, ব্যবসায়ী আমিনুল, জয়দেবসহ কয়েকজন আহত ওই ভিক্ষুককে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে দেন।

স্থানীয়রা জানান, পাপন শীল মানসিক ভারসাম্যহীন একজন ভিক্ষুক। সে ঘিওর সদর ইউনিয়নের ময়দার মিলের পাশে মাস্টারপাড়া গ্রামের মৃত অধীর শীলের ছেলে। পিতা মাতা হীন পাপন ঘিওর বাজার ও আশেপাশের এলাকায় ঘুরে ভিক্ষাবৃত্তি করে জীবনধারণ করে আসছে।

আমিনুল ইসলাম বলেন, রাত ১১ টার দিকে ব্যবসায়ী কাজ শেষ আমি বাড়ি ফিরতে ছিলাম। ঘিওর বাজারের বণিক সমিতির পাশে মাথায় হাত দিয়ে হাউমাউ করে কাঁদতে ছিল পাপন। তার মাথা দিয়ে রক্ত ঝডরতেছিল। আমরা কয়েকজন তাকে হাসপাতালে ভর্তি করি।

ঘিওর ছাত্রলীগ নেতা সুমন বলেন, পাপন ভিক্ষাবৃত্তি করে যে টাকা পায়, সে টাকা তার কাছেই রাখে। ধারণা করা হচ্ছে রাত ১১ টার দিকে দুর্বৃত্তরা জোর করে তার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পাপন বাঁধা দিলে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল বলেন, একজন মানসিক প্রতিবন্ধী ভিক্ষুকের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়ার মত অমানবিক এ কাজের সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আশিকুর রহমান বলেন, অসুস্থ অবস্থায় ওই ভিক্ষুককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন , খবর শোনা মাত্র গতকাল রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ওই মানসিক ভারসাম্যহীন ভিক্ষুকের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। দুর্বৃত্তদের খুঁজে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা