November 2, 2026, 8:16 am
শিরোনামঃ
এগ্রোইকোলজির খাদ্যব্যবস্থা ও রাসায়নিক কৃষির প্রভাব পানিতে ডোবে জমি, গাওতায় ফলছে ফসল ঘিওরে জমি উদ্ধারের অভিযানে হামলার অভিযোগ, ভেকু চালক আহত; আটক ১ ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা। আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান

ঘিওরে জুয়াড়ি চক্রের ৬ সদস্য আটক

Reporter Name

আব্দুর রাজ্জাক, (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস।

আটকরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের মোঃ সুরুজ শেখ, ঘিওরের বাইলজুরি গ্রামের বাবুল বেপারী, মোঃ ইনসান আলী, মোজাফফর হোসেন, শাহিনুর ইসলাম, ঘিওর পূর্বপাড়ার দুলাল শেখ, চরবাইাইলজুরি গ্রামের মোজাফফর হোসেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন দুর-দুরান্ত থেকে আসা জুয়াড়িরা এখানে টাসের মাধ্যমে লাখ লাখ টাকার জুয়া খেলে এবং এ চক্রের ফাঁদে পড়ে অনেকেই টাকা খুইয়ে হচ্ছেন নিঃস্ব। জুয়ার টাকা জোগাড় করতে এলাকায় নানারকম অপকর্মের প্রবণতা বেড়ে গেছে।

ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলার বাইলজুরি গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ছয়জন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৭ হাজার ৬৬৫ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে ঘিওর থানায় মামলা হয়েছ। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা