August 4, 2026, 4:38 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো ঢাকায় অবস্থিত ফুলবাড়ীবাসির মিলনমেলা

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো
ঢাকায় অবস্থিত ফুলবাড়ীবাসির মিলনমেলা

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
“রাখিবো মান,হবো মহিয়ান “এই স্লোগান কে সামনে রেখে ঢাকায় বসবাসরত দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত ফুলবাড়ী সমিতি’র আড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে দিন ব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে ।
২৩শে ফেব্রুয়ারী শুক্রবার ঢাকার তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। সারাদিন আনন্দঘন পরিবেশে জমজমাট আড্ডা আর খেলাধুলা ও সংঙ্গিতা অনুষ্ঠানের মধ্যদিয়ে একদিনের জন্য তামান্না পার্ক হয়ে উঠে যেন ফুলবাড়ী।
ঢাকাস্থ্য ফুলবাড়ীর শতশত বাসিন্দা রেজিস্টেশনের মাধ্যমে এই মিলনমেলায় অংশগ্রহন করেন।
বিকেলে লাকি কুপন ড্র ও সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় এ মিলনমেলা।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ৫ আসনের সংসদসদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি,বিডিআর এর সাবেক মহা-পরিচালক মেজর জেনারেল ফজলুল আলম,শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ মতিয়ার রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন,সাবেক পৌর মেয়র মূর্তুজা সরকার মানিক, অবসরপ্রাপ্ত প্রফেসর ডা.আব্দুল কাদের,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল গফুর,রাজশাহী মেডিকেল কলেজের নিউরলজী বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা.মো.রেজাউল আলম,অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর মোহাম্মাদ রহমতুল্লাহ, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.পারভেজ প্রমুখ।
সার্বিক তত্বাবধায়নে ছিলেন হামিদুল হক চৌধুরি, মহিউদ্দিন কাদের, ফারুক রিজবী,মাহাবুব আলম হিরা,সুশান্ত,ওসি শাহজাহান মন্ডল লিটন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা