August 2, 2026, 2:56 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেললো দুর্বৃত্তরা

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি

 

মানিকগঞ্জের ঘিওরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর রাতের আঁধারে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।

এঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পি আক্তার ঘিওর থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানায়, বিদ্যালয় ছুটির পর সন্ধ্যা নামলেই এ বিদ্যালয়ের চারদিক মাদক কারবারিদের দখলে চলে যায়। তারা রাতভর মাদক সেবন ও বিক্রি কার্যক্রম করে। স্থানীয়রা তাদের কাছে অসহায়। মাদকসেবী ও বখাটেদের এমন তান্ডব অস্বস্তিকর। স্কুল চলাকালীন সময়েও মাদকসেবী ও বখাটেদের আনাগোনায় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। এসব অপ্রীতিকর ঘটনা থেকে রক্ষা পেতে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সম্প্রতি বিদ্যালয়ের প্রবেশমুখে বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণ করেন। বুধবার গভীর রাতের কোন এক সময় একদল দুর্বৃত্ত ওই স্কুলের ৮০ মিটার বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পি আক্তার বলেন, কে বা কারা রাতের আধারে স্কুলের বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলেছে। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রশাসনের সহায়তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। বছর চার আগেও বাউন্ডারি দেয়াল স্থানীয় রাজিব নামের এক যুবক ভেঙে ফেলেছিল। সে ঘটনায় থানায় মামলাও হয়েছিল।

স্থানীয় বড়টিয়া ইউপি চেয়ারম্যান শামছুল হক মোল্লা রওশন বলেন, এই বিদ্যালয়ের বারান্দা দিয়ে যাতায়াত করতো স্থানীয় রাজিব নামের এক বখেটা। এছাড়াও বিদ্যালয়ের পেছনের ফাঁকা স্থানে নেশাখোরদের আড্ডা বসতো। শিক্ষার্থীদের পড়াশোনা ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে বাউন্ডারী দেয়াল নির্মাণ করা হয়। ধারনা করা হচ্ছে ওই বখাটেরা দেয়াল ভেঙেছ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: জিয়াউল হক জিয়া বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দুষ্কৃতকারী নতুন তৈরী করা বাউন্ডারির ওয়াল ভেঙে ফেলেছে। আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলমান। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা