August 2, 2026, 12:50 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

কলাপাড়ায় মামলার সাক্ষী হওয়ায় কৃষকের বাড়ি হামলা

এসএম আলমগীর হোসেন , কলাপাড়া(পটুয়াখালী প্রতিনিধি) প্রতিনিধি

কলাপাড়ায়  মামলার সাক্ষী হওয়ায় এক কৃষকের বাড়ি-ঘরে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের জামাল নফতির বাড়িতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য খোকন প্যাদাসহ ১৪ থেকে ১৫ জনকে দায়ী করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী জামাল নফতি বলেন, কিছু দিন আগে মারপিটের ঘটনায় খোকন প্যাদাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় শিপন চৌকিদার একটি মামলা দায়ের করেন। এতে সাক্ষি হিসেবে জামাল নফতিকে রাখা হয়। এ কারনে বৃহস্পতিবার গভীর রাতে তার বাড়িতে গিয়ে ঘর বাড়ি কুপিয়ে বিভিন্ন আসবাব পত্র নষ্ট করে ফেলেন। তাকে প্রনে মেরে ফেলার ও জখম করার হুমকি প্রদান করেন। ওই রাতে বাড়িতে থাকা জামাল ও তার মেয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে বেচে যায়।
অভিযুক্ত খোকন প্যাদা জানান,এ ঘটনার সাথে আমরা জড়িত নই। আমাদের হয়রানি করার জন্য মিথ্যে স্বরযন্ত্র করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, ঘটনা শুনে ঘটনাস্থানে গিয়ে পরিদর্শন করেছে পুলিশ, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
###

কলাপাড়ায় চাঁদার দাবিতে নৈশ প্রহরীকে পিটিয়ে জখম

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় ওয়েস্টার্ন কোম্পানির নৈশ প্রহরী শাহাদাৎ হোসেনকে আটকে রেখে ৬ লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। তার কলিক দিনেশসহ তাদের উদ্ধার করতে যাওয়া আরও চার প্রহরীকে বেধরক পিটিয়ে গুরুত্বর জখম করেছে। গত বুধবার সন্ধায় উপজেলার ধানখালী ইউনিয়নের পাচজুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঐ রাতে শাহাদাৎ কে ডেকে নিয়ে আটকে রেখে শুক্রবার (১৬.০২.২০২৪) তারিখ সকালে ধানখালী একটা বিলের মধ্যে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় নাজমুল মৃধা, শওকত, বেল্লালসহ ১০/১২ জন কে দায়ী করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী শাহাদাৎ হোসেন জানান, কাজের সাইডে তেল কম হয়, এই তেল গুলো নাজমুল ও শওকতসহ আরো অনেকে চুরি করে। এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে বুধবার সন্ধায় বাহিরে গেলে তাকে ডেকে নিয়ে যায় শওকত ও জাকার। বিলের মধ্যে নিয়ে অত্যাচার শুরু করে। তার কলিক দিনেসকে ফোন করে নিলে তাকেও নির্যাতন করে আটকে রাখে। বাচাতে নৈশ প্রহরী রাকিব,মনির,লিমন,মফিজুল গেলে তাদেরকেও মেরে আহত করে এবং মফিজুলের মটরসাইকেল আটকে রাখে। পরে সবাইকে ছেরে দিলেও শাহাদাৎকে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালায়। খালি রেপ ও স্টাম্পে স্বাক্ষর রেখে শুক্রবার সকালে ফেলে রেখে যায় ধানখালীর এক বিলে এমনটাই জানিয়েছেন তিনি সাংবাদিকদের কাছে।
অভিযুক্ত জাকার বলেন, তারা আমাদের কোম্পানিতে নৈশ প্রহরীর চাকুরি করে। তেল চুরি করা অবস্থায় তাদের ধরে জিঞ্জাসাবাদ করলে আমাদের উপর হামলা করে। আমাদেরকে হয়রানি করার জন্য শাহাদাৎকে সাহাবুদ্দিন হাওলাদারের বাড়িতে আটকে রাখা হয়েছে। স্টাম্প, রেফ, মটরসাইকেল কিছুই রাখা হয়নি বলে তিনি জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যন শাহাজাদা পারভেজ টিনু মৃধা বলেন, দুই থেকে তিনশত লোক এসে ঘটনাটি আমাকে জানিয়েছে। প্রকৃত দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, এ বিষয় কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা