November 2, 2026, 10:11 am
শিরোনামঃ
এগ্রোইকোলজির খাদ্যব্যবস্থা ও রাসায়নিক কৃষির প্রভাব পানিতে ডোবে জমি, গাওতায় ফলছে ফসল ঘিওরে জমি উদ্ধারের অভিযানে হামলার অভিযোগ, ভেকু চালক আহত; আটক ১ ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা। আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান

ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার এক

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

 

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬৪ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য সহ অবাইদুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারী কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

সোমবার (৪ মার্চ) দিবাগত মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়। আটক অবাইদুল ইসলাম ওই এলাকার মৃত বুদু মন্ডল এর ছেলে।

দিনাজপুর র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানাগেছে,র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজপাড়া গ্রামস্থ মোঃ অবাইদুল ইসলাম
বাড়ীতে অভিযান চালিয়ে বিশেষ কায়দায় মাটির গর্তে লুকানো অবস্থায় রক্ষিত ২১৮বোতল ফেন্সিডিল, ১০৬বোতল ফেন্সিগ্রীপ, ২৫ বোতল এমকেডিল ও ১৫ বোতল ফেয়ারডিল সহ মোট ৩৬৪ বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধারসহ অবাইদুল ইসলাম কে গ্রেফতার করে থানায় সপোর্দ করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য সাত লক্ষ বিশ হাজার টাকা।

র‌্যাব জানায়,আটককৃত মাদক কারবারি এলাকার মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম। সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা থেকে আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ বাড়ীতে কৌশলে মজুদ করে দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান বলেন,র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর দিনাজপুরের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৩৬৪ বোতল মাদকদ্রব্যসহ অবাইদুল ইসলাম কে গ্রেফতার করে থানায় সপোর্দ করে মামলা দায়ের করেছেন। আটক ব্যাক্তীকে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা