August 2, 2026, 9:04 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

কলাপাড়ায় জাল ছেঁড়া কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ; আহত-২০

এসএম আলমগীর হোসেন , কলাপাড়া(পটুয়াখালী প্রতিনিধি) প্রতিনিধি

আলমগীর হোসেন কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি

কলাপাড়ায় জাল ছেঁড়া কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কমপক্ষে রক্তাক্ত জখম হয়েছেন ২০ জন।

রোববার বিকেল ৪ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামের মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন সাইদুর সরদার (২২), দেলোয়ার সরদার (৩০), কবির সরদার (৫০), খলিল সরদার (৫০), জুয়েল সরদার (২৫), রিয়াজ সরদার (১৮)।

বিপক্ষরা হলেন, বশির সরদার (৩০), রুবেল মোল্লা (৩০), মামুন ব্যপারী (২৭), আল আমিন মোল্লা (২১), আফছানা আক্তার (১৪), এনামুল হক (২৬), হিরন মোল্লা (৩০), ওহিদুর রহমান (৫৫), নাসির সরদার (৫৭) ও হোসনারা বেগম (৪০), শেফালী বেগম (৪৫), হালিমা বেগম (২৫)। এদের মধ্যে সাইদুর সরদার ও দেলোয়ার সরদার কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।

আহত খলিল সরদার জানান, সামান্য জাল জাল ছেঁড়া বিরোধে ঘটনা দিন আমরা বিকেলে মোল্লাবাড়ি সামনে দিয়ে বাজারে যাচ্ছিলাম, এমন সময় ওঁৎ থাকা বারেক মোল্লা, বশির মোল্লা, মামুন বেপারী, নাসির সরদার, নজরুল মোল্লা সহ ১৫/২০ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

মামুন বেপারী জানান, কবির সরদার, আমিন সরদার, ইউসুফ ফকির, ইয়াকুব ফকির, জামাল সরদার, জুয়েল সরদার, মিজান সরদার, কামনা সরদার সহ ৩০/৪০ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো. আলী আহমেদ বলেন, ঘটনা শুনে সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্তের পরিদর্শন করেছে, এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা