November 2, 2026, 9:19 am
শিরোনামঃ
এগ্রোইকোলজির খাদ্যব্যবস্থা ও রাসায়নিক কৃষির প্রভাব পানিতে ডোবে জমি, গাওতায় ফলছে ফসল ঘিওরে জমি উদ্ধারের অভিযানে হামলার অভিযোগ, ভেকু চালক আহত; আটক ১ ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা। আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান

ফুলবাড়ীতে ৩টি ইটভাটায় পাঁচ লাখ টাকা জরিমানা

Reporter Name

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

ফসলী জমির মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দিনাজপুরের ফুলবাড়ীতে ৩টি ইটভাটাতে ভ্রাম্যমান আদলত পরিচালনা করে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেছে দিনাজপুর পরিবেশ অধিদপ্তর।

শনিবার (১৬ মার্চ) দুপুর ২টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের গড়পিংলাই, জয়নগর এলাকায় ওইসব ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. রুনায়েত আমিন রেজা। অভিযান পরিচলানকালে ওই এলাকার মেসার্স রহমান ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স আমিন ব্রিকসকে ১ লাখ টাকা এবং মেসার্স এম ইসলাম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে ভাটাগুলোর সকল কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) বিভিন্ন ধারা লংঘন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ওই তিনিটি ইট ভাটা থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে ভাটাগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা