August 5, 2026, 6:38 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ভেদরগঞ্জ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট ভোটের মাঠ।

Reporter Name

 

মোঃ রুহুল আমিন  শরীয়তপুর প্রতিনিধি

প্রথম পর্যায়ে ৪ মে-২০২৪ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মানুষের মাঝে।বর্তমানে সকলের আলোচনা-সমালোচনা ও আগ্রহের কেন্দ্র বিন্দুতে উপজেলা পরিষদ নিবার্চন।

উক্ত উপজেলা পরিষদ নির্বাচনে চূড়ান্তভাবে প্রার্থীদের তালিকা না পাওয়া গেলেও, সম্ভাব্য ২ জন চেয়ারম্যান প্রার্থীর নাম বেশ প্রবল ভাবে শোনা যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা শুরু করেছেন গণসংযোগ ও প্রচার প্রচারনা।

প্রার্থিতার দৌড়ে এগিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)ছাত্রলীগের সাবেক নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও সখিপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য জনাব, ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম বকাউল। অন্যদিকে,সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব, হুমায়ুন কবির মোল্লা ভোটের মাঠে বেশ শক্তিশালী প্রার্থী।

এবারের ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নতুন মুখ সখিপুরের ঐতিহ্যবাহী বকাউল পরিবারের সন্তান,ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম বকাউল। শিক্ষিত, মার্জিত ও ক্লিন ইমেজের মানুষ হিসেবে সকলের কাছে বেশ কদর পেয়েছে।এদিকে হুমায়ুন কবির মোল্লা মেয়াদে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। দুই মেয়াদে দায়িত্ব পালন করার কারণে যেমন একটি ভোটব্যাংক ও কর্মীবাহিনী আছে। কিন্তু গত ১০ বছরে জনসাধারণের সাথে সম্পৃক্ত না থাকার কারণে, তাকে নিয়ে স্থানীয় মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে জানতে চাওয়া হলে? সখিপুর ইউনিয়নের বাসিন্দা রবিন খাঁ বলেন,`গেল ১০ বছরে বর্তমান চেয়ারম্যান সাব একদিনের জন্যও দেখতে আহেনি আমরা কেমন আছি,নির্বাচন আসলেই তার দেখা মেলে। এবার হুনছি গুলফাম সাব নির্বাচনে খাড়াইবো। বালা শিক্ষিত মানুষ,বংশবলীয়ও আছে। দেহি তারে একবার ভোট দিয়া,আমাদের জন্য কী কাজ করতে পারে!’ ডি.এম.খালী ইউনিয়নের মতিন মাঝি বলেন,`বর্তমান চেয়ারম্যানকে আমরা সুখে-দু্ঃখে কাছে পাই না।আমরা চাই ইঞ্জিনিয়ার গুমফামের মতো ভালো মানুষ নির্বাচনে আসুক,আমাদের কাজ করার সুযোগ দিতে চাই।

সময়ের বেবধানের সাথে সাথে মানুষের রুচি,আচার-আচরণ ও দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়।এবারের নির্বাচন নিঃসন্দেহে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও অংশগ্রহণমূলক হবে যার প্রতিফলন প্রার্থীদের পূর্বেকার কাজের মূল্যায়ন হবে নতুন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা