August 3, 2026, 4:53 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় দিল নৌ পুলিশ

Reporter Name

 

মোঃ রুহুল আমিন:জেলা প্রতিনিধি শরীয়তপুর

দেশে ইলিশের ঘাটতি মেটাতে জাটকা ইলিশ নিধন নিষিদ্ধ করছে সরকার। জাটকা নিধন নিষিদ্ধকালীন সময়ে নৌ পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি থাকে বেশ কড়াকড়ি। কিন্তু সকলের নজরদারি এড়িয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী গরীব জেলেদের দাদন দিয়ে জাটকা ধরতে বাধ্য করে। এসব জাটকা মাছ নদীর পাড়ে বিক্রি হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে মাছগুলো জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করেছে নৌপুলিশ।

বুধবার (২০ মার্চ) সকাল ১০ টায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি এলাকা থেকে মাছগুলো জব্দ করেছে নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম।

নৌপুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার প্রতিবছর পহেলা নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত জাটকা ইলিশ মাছ নিধন নিষিদ্ধ ঘোষণা করে। এসময় জাটকা ইলিশ নিধন, বিক্রি, সংরক্ষণ, পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়৷ কিন্তু বেশি লাভের আশায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী গরীব জেলেদের লোভ দেখিয়ে দাদন দিয়ে থাকে। দাদনের ঋণ শোধ করতে জেলেরা এসময় জাটকা ইলিশ নিধন করে। বুধবার সকালে সখিপুরের নরসিংহপুর নৌ-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোসাইরহাটের কুচাইপট্টি এলাকায় জাটকা ইলিশ মাছ বিক্রি হচ্ছে। পরে নৌ পুলিশ অভিযান পরিচালনা করে ১৭০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করে। অভিযানের সময় মাছ বিক্রি করা লোকজন পালিয়ে চলে যায়। পরে মুন্সী বাড়ি নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা এ এতিমখানা, জামেয়া মোহাম্মাদীয়া এতিমখানা ও লিল্লাহ বোডিংসহ কয়েকটি এতিমখানায় মাছগুলো বিতরণ করে দেওয়া হয়।

নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম বলেন, গোপনের সংবাদের ভিত্তিতে জানতে পারি কুচাইপট্টি এলাকায় জাটকা ইলিশ মাছ নিধন করে বিক্রি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। পরে অভিযান পরিচালনা করে মাছগুলো জব্দ করেছি। দুর্গম চরাঞ্চল হওয়ায় মাছ বিক্রির সাথে জড়িত সবাই পালিয়ে গেছে। মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এর আগে ১৮ মার্চ ঢাকা মেক্টো- ড ১২-৩২৫৪
নাম্বারে একটি ট্রাকসহ ৪ শত কেজি জাটকা মাছসহ দুই জনকে আটক করি,
জাটকা গুলো বিভিন্ন এতিম খানায় দেওয়া
হয়েছে, তবে আমাদের জাকটা ইলিশ মাছ নিধন বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা